.
আমফানের জেরে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা দান করলেন কাঁকসার রাজবাঁধের গৌরীদেবী হাসপাতাল ও ম্যানেজমেন্ট কলেজের জিডিএ স্টাফ, হাউস কিপিং এবং নিরাপত্তা কর্মীরা। জানা গেছে, এই কর্মীরা তাঁদের একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেলেন। প্রায় ১৫৫ জন মিলে এই টাকা চেক মারফত স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা চিন্ময় মন্ডলের হাতে তুলে দেন। গৌরীদেবী হাসপাতাল ও ম্যানেজমেন্ট কলেজের কর্মীদের চেক গ্রহণ করে দেবদাস বক্সী বলেন, ‘আমি এই চেক যথা সময়ে সঠিক জায়গায় পাঠিয়ে দেব।’ দেবদাস বক্সী কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
Like Us On Facebook







