.

দুর্গাপুরের সগড়ভাঙার সত্যজিৎ পার্কে সিএনজি চালিত অটোর একটি শোরুমে শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডে দুটি অটো ভস্মীভূত হয়। জানা গেছে, রাতে টহলদারি পুলিশের প্রথমে নজরে পড়ে অটোর শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনাটি। তারপর পুলিশ শোরুমের মালিককে ফোনে শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনার খবর জানায়। এরপরেই দমকলেও খবর দেওয়া হয়। দমকল বাহিনীর চেষ্টায় আগুন নেভানো হয়। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে অটোর শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অটোর শোরুমের মালিক বিকাশ সৌ বলেন, ‘দুটি অটো সহ শোরুমের বহু জিনিসপত্র পুড়েছে। প্রায় ছয় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

Like Us On Facebook