.
করোনা আবহে প্রায় একশো দিন ধরে গৃহবন্দী ওরা। স্কুল বন্ধ। খেলার মাঠে খেলাও বন্ধ। করোনার কারণে বাড়ির চৌহদ্দির বাইরে বেরোনোও বারণ। বাড়িতে আবদ্ধ থাকতে থাকতে দম বন্ধ একঘেয়েমি জীবনে অস্থির হয়ে উঠেছে ওরা। শনিবার সেইসব কচিকাঁচাদের ক্ষণিকের আনন্দ দিতে দুর্গাপুর পুরসভার ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাঁই এমএএমসির বি-টু মাঠে খোলা আকাশের নীচে ‘আঁকি আনন্দে’ নামের এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন। এই অঙ্কন প্রতিযোগিতায় স্থানীয় কচিকাঁচারা অংশ গ্রহণ করে। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে এই অঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন। করোনা আবহে কচিকাঁচাদের ক্ষণিকের আনন্দ দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য মহকুমাশাসক অনির্বাণ কোলে স্থানীয় কাউন্সিলর দেবব্রত সাঁই-এর ভূয়শী প্রশংসা করেন।
Like Us On Facebook







