ভারতবর্ষে জনবিস্ফোরণ ঘটেই চলেছে। ১৩০ কোটি ছাড়িয়ে জনসংখ্যা ক্রমবর্ধমান। ভারত সরকার পরিবার পরিকল্পনা কর্মসূচি রুপায়ণে বিভিন্ন পরিকল্পনা নিলেও সরকারি আবেদকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রতি নিয়ত জনবিস্ফোরণ ঘটেই চলেছে।
এবার বিজেপি কর্মীরা দলগতভাবে ভারত সরকারের পরিবার পরিকল্পনা কর্মসূচি রুপায়নে ‘হাম দো হামারে দো’ স্লোগানকে সামনে রেখে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এক র্যালির মাধ্যমে প্রচারে নামল। কাশ্মীর থেকে এই র্যালি শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি। বুধবার সেই র্যালি দুর্গাপুরের সিটি সেন্টারে পৌঁছায়।সিটি সেন্টারের বাস স্ট্যান্ডে বেশ কিছুক্ষণ পরিবার পরিকল্পনা নিয়ে প্রচার সেরে হাম দো হামারে দো র্যালি কলকাতার উদ্দেশ্য রওনা হয়। জানা গেছে, ওই র্যালি কলকাতায় দু’দিন প্রচার সেরে ওড়িষা হয়ে ২২ এপ্রিল কন্যাকুমারী পৌঁছাবে।






