.
বাজারে মাছের যোগান ঠিক রাখার পাশাপাশি মাছ চাষীদের সামাজিক সুরক্ষা প্রদান ও তাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলার জন্য মাছ চাষীদের দেওয়া হল চারাপোনা ও মাছের খাবার। বুধবার চাষীদের হাতে পোনা ও অন্যান্য সামগ্রী তুলে দেন বর্ধমান ১ নং ব্লকের সভাপতি ফাল্গুনী দাস রজক। এছাড়াও উপস্থিত ছিলেন ১নং পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ স্বরুপ রানা, পূর্ত কর্মাধ্যক্ষ কাকলি গুপ্ত তা, সঞ্জয় কোনার সহ অন্যান্যরা। এদিন বর্ধমান ১ নং ব্লকের প্রায় ৩৫ জন মাছ চাষীকে ১০০০ টি করে চারাপোনা ও ৩০ কেজি করে চুন এবং ১০ জন চাষীকে ১০৬৩টি করে চারাপোনা এবং ৩০ কেজি চুন ও মাছের খাবার তুলে দেওয়া হয়।
Like Us On Facebook







