আজ বুদ্ধ পূর্ণিমা। করোনা মোকাবিলায় লকডাউনে ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের জমায়েত নিষিদ্ধ। তাই এই পূণ্যতিথিতে দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বুদ্ধ মন্দিরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গুটি কয়েক ভক্ত নিয়ে ভগবান বুদ্ধের পুজো আর্চনা করেন মন্দিরের পুজারি। বিশ্ব শান্তি এবং করোনা মুক্ত পরিবেশ যাতে ফিরে আসে পৃথিবীর বুকে এবং করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধাদের সফলতা কামনায় পুজারি এদিন বিশেষ প্রার্থনা করেন ভগবান বুদ্ধের কাছে।

উল্লেখ্য, প্রতিবছর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই বুদ্ধ মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। সারাদিন ধরে পুজো আর্চনা হয়। প্রসাদ বিতরণ করা হয় এবং দিনভর নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার লকডাউনের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে বুদ্ধ মন্দিরে পুজো-পাঠের আয়োজন হয়। ভক্তদের জমায়েত না করে গুটিকয়েক ভক্তকে নিয়ে বুদ্ধ মন্দিরে পুজোর আয়োজন করা হয় বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন।

Like Us On Facebook