বন‍্যার জল সব কেড়ে নিয়েছে, সকলে আশ্রয়হীন, মায়ের পদতলে আশ্রয় নিয়েছে সব হারানো মানুষজন। বন‍্যাকে বিষয়বস্তু করে রং-তুলির মাধ্যমে ক‍্যানভাসে এবছরের বন‍্যার বিভৎসতা তুলে ধরেছে দুর্গাপুরের ভিড়িঙ্গীর আমরা ক’জন ক্লাবের সদস্যরা। ক্লাবের ২৫ বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে। আমরা ক’জন ক্লাবের সদস্যরা বলেন, এখন ক‍্যানভাসের ছবি হারিয়ে যাচ্ছে প্রতিযোগিতার বাজারে। বিগ বাজেটের থীম পুজো সকলের নজর কাড়ছে। আমরা তাই রং-তুলির টানে এবছর ক‍্যানভাসের ছবিতে শক্তির আরাধনায় সামাজিক পেক্ষাপটের কথা ভেবে পুজোর বাজেট বাঁচিয়ে কম খরচে পুজো করছি।

Like Us On Facebook