কোথাও খাসির মাংস আবার কোথাও চিকেন, কোথাও বৃহৎ এলইডি টিভি আবার কোথাও আলমারি, ড্রেসিং টেবিল। ধনতেরাস শ্যামাপুজো উপলক্ষে দুর্গাপুর জুড়ে লটারির ছড়াছড়ি। কোথাও ৫, কোথাও ২০ আবার কোথাও ৫০ টাকার টিকিট। টিকিট মূল্য মাত্র ১৯ পয়সা বাকিটা অনুদান। ৫ থেকে ৫০ টাকায় লটারির মাধ্যমে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মিলছে হরেক গৃহস্থালীর জিনিসপত্র। ধনতেরাসে ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটাতে নতুন জিনিসপত্র কেনার সঙ্গে সঙ্গে এবার লটারির মাধ্যমে সংসারের জিনিসপত্র বাড়িতে তুলতে লটারিতে মজেছে দুর্গাপুর শিল্পাঞ্চল।
Like Us On Facebook







