ফের শুক্রবার পচা মাংস ও পুরানো খাবারের বিরুদ্ধে অভিযান হল দুর্গাপুরের নিউটাউনশিপ এলাকায়। নিউটাউনশিপ এলাকায় এদিন ১১টি ছোট বড় বিভিন্ন হোটেলে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ রাখি তেওয়ারির নেতৃত্বে ডিএমসির আধিকারিকরা হোটেলগুলির হেঁসেলে অভিযান চালান।
এই হোটেলগুলিতে ফ্রিজারে নিম্ন মানের পুরানো খাবার ও বেশ কিছু হোটেলে খারাপ মাংসের হদিস পাওয়া গেছে বলে সূত্রের খবর। জানা গেছে, যেসব হোটেল মালিক স্বাস্থ্যবিধি না মেনে এখনও হোটেলে ফ্রিজারে নিম্ন মানের খাবার রাখছেন এবং গ্রাহকদের ফ্রিজারে রাখা পচা মাংসের পদ সরবরাহ করছেন তাঁদের শাস্তি দিতে ডিএমসি প্রয়োজনীয় লিস্ট তৈরি করে কড়া ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
Like Us On Facebook






