শুক্রবার রাতের অন্ধকারে অজ্ঞাত কারণে আউশগ্রামের ২নম্বর ব্লকের ছোট রামচন্দ্রপুরে গুরুদাস অধিকারী নামে এক ব্যক্তির দুটি মারুতি গাড়িতে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়।

জানা গেছে, গুরুদাসবাবুরা দুই ভাই। এলাকায় দুজনেই ভাল মানুষ হিসেবে পরিচিত। দুই ভাই তৃণমূল কংগ্রেস সমর্থক বলেও স্থানীয় সূত্রে খবর। শুক্রবার রাতের অন্ধকারে গুরুদাসবাবুদের দুটি মারুতি গাড়ি জ্বলতে দেখে পড়শীররা ঘুম থেকে ডেকে তোলেন গুরুদাসবাবুদের। পড়শীরা জল ও বালি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দমকলে খবর দেওয়া হয়। দমকলের ২টি ইঞ্জিন এসে গাড়ি দুটির আগুন নেভায়। মারুতি দুটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। এখনও পর্যন্ত মারুতি গাড়ি দুটির আগুন লাগার কারণ জানা যায় নি। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।


Like Us On Facebook