ভরা বর্ষায় আপদকালীন পরিস্থিতির মোকাবিলায় পশ্চিম বর্ধমানের বিভিন্ন নীচু এলাকা ঘুরে দেখলেন সেনাবাহিনীর একটি দল। এদিন তাঁরা আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
জেলা প্রশাসনের এক আধিকারিককে সঙ্গে নিয়ে সেনাবাহিনীর এই দলটি আসানসোলের রামকৃষ্ণ ডাঙাল, রানিগঞ্জের হোসেন নগর, বল্লভপুরের নুপুর সহ দুর্গাপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বর্ষার মরসুমে আপদকালীন পরিস্থিতিতে প্রয়োজনে প্রশাসনকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকতেই এই পরিদর্শন বলে জানা গেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আপদকালীন পরিস্থিতির মোকাবিলায় বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে প্রশিক্ষণও দেওয়া হবে।
Like Us On Facebook







