ওধুধের দোকানদার ভূল ওষুধ দেওয়ায় ৯ মাসের শিশু অসুস্থ হয়ে পড়ার অভিযোগে ক্ষোভে উত্তেজিত জনতা ভাঙচুর চালালো দুর্গাপুরের একটি ওষুধের দোকানে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত সুকান্ত পল্লীতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
এদিকে অভিযুক্ত দোকানদার অবস্থা বেগতিক বুঝে চম্পট দেয়। পুলিশ দোকানটি সিল করে দেয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় শুক্রবার সন্ধ্যায়। জানা গেছে, এনটিএস থানার অন্তর্গত সুকান্ত পল্লীর জয় গুহ রায়ের ৯ মাসের শিশুর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্থানীয় জনতা মেডিকেল স্টোরে প্রেসক্রিপশন দেখিয়ে সর্দি-কাশির একটি সিরাপ নেন। চিকিৎসক যে ওষুধটি লিখে দেন দোকানদার ওই ওষুধটি না দিয়ে শিশুর ওষুধের পরিবর্তে প্রাপ্ত বয়ষ্কদের জন্য নির্দিষ্ট ওষুধ দেন বলে অভিযোগ। ওই ওষুধ খাওয়ানোর পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর চাউর হলে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে জনতা মেডিকেল স্টোরে ভাঙচুর চালায় বলে অভিযোগ। বেগতিক বুঝে চম্পট দেয় দোকানদার। অবস্থা সামাল দিতে নিউ টাউনশিপ থানার পুলিশ ছুটে আসে। পুলিশ দোকানটি সিল করে দেয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত দোকানদারের বিরুদ্ধে ভূল ওষুধ দেওয়া নিয়ে ভুরি ভুরি অভিযোগ তুলে দোকানদারের শাস্তির দাবি জানান।







