.
খোলামুখ খনিতে বিস্ফোরণে পাথর, মাটি ছিটকে আসছে এবং কম্পনে বাড়িতে ফাটল ধরছে বলে অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে এলাকার গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন দুর্গাপুরের লাউদোহার মাধাইপুর কোলিয়ারিতে। জানা গেছে, মাধাইপুর খোলামুখ খনিতে ইসিএল কতৃপক্ষ বিস্ফোরণ ঘটিয়ে কয়লা উত্তোলন করে। অভিযোগ, মঙ্গলবার এই রকমই খনি গহ্বরে বিস্ফোরণ ঘটলে মাধাইপুরের বাগদি পাড়া এলাকায় মাটি, পাথর ছিটকে এসে বিভিন্ন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার ভয়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন বলে অভিযোগ গ্রামবাসীদের। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা পুর্নবাসনের দাবিতে সোচ্চার হয়। খনির কাজ বন্ধ করে দিয়ে অবরোধ চলে। কোলিয়ারিতে নিযুক্ত সিআইএসএফ এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।
Like Us On Facebook









