দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রানীগঞ্জের বাসিন্দা বৃদ্ধা সাবিত্রী চন্দ। তাঁর ডায়ালিসিস চলছে বলে জানা গেছে। চিকিৎসা খরচ জোগাতে চরম সমস্যায় পড়েছেন বলে জানতে পেরে দুর্গাপুরের পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল এদিন শোভাপুরের বেসরকারি হাসপাতালে পৌঁছে যান। ওই বৃদ্ধাকে যথাসাধ্য আর্থিক সহায়তা করেন বলে জানা গেছে। বিধায়কের এই মানবিক মুখ দেখে বৃদ্ধা বিধায়কের প্রতি কৃতজ্ঞতা জানান।

জানা গেছে, সাবিত্রীদেবীর স্বামী আগে মধ্যপ্রদেশের পেপার মিলে কাজ করতেন। এখন বৃদ্ধ দম্পতি রানীগঞ্জে থাকেন। বৃদ্ধার ডায়ালিসিস চলছে শোভাপুরের বেসরকারি হাসপাতালে। একে চরম আর্থিক অনটন তার উপর লকডাউন। দুইয়ের গেরোয় পড়ে চিকিৎসার খরচ জোগাতে হিমসিম খাচ্ছিলেন বৃদ্ধ দম্পতি বলে জানতে পারেন বিধায়ক। এরপরেই বৃদ্ধ দম্পতির অসহায়তার কথা জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিধায়ক। বিধায়ক বৃদ্ধ দম্পতিকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন এদিন।

Like Us On Facebook