আজ, বৃহস্পতিবার শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর প্রথম দিনেই পরীক্ষার হলে জ্ঞান হারালেন এক পরীক্ষার্থী। বিষয়টি নজরে পড়তেই তাঁকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শেষমেশ হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হলেও অসুস্থ ওই পরিক্ষার্থী পরীক্ষা দেওয়ার মত অবস্থায় না থাকায় হাসপাতালে বসেও আর পরীক্ষায় বসতে পারলেন না বলে জানা গেছে।

জানা গেছে, আমরাই গ্রামের বাসিন্দা রাবিয়া খাতুন দুর্গাপুরের ভারতী হিন্দি হাইস্কুলের ছাত্রী। উচ্চ মাধ্যমিকের সিট পড়েছিল বেনাচিতির রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠে। প্রথম দিনের পরীক্ষা চলাকালীন হঠাৎ রাবিয়া খাতুন জ্ঞান হারান। বিষয়টি পরীক্ষা হলের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক স্কুলের প্রধান শিক্ষক সহ পরীক্ষা নিয়ামককে জানালে তড়িঘড়ি রাবিয়াকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। জানা গেছে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতালেই রাবিয়ার জন্য পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু রাবিয়া পরিক্ষার নির্দিষ্ট সময়ে সুস্থ হয়ে না উঠায় হাসপাতালে পরীক্ষা দিতে পারেননি। দুর্গাপুর মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রাবিয়া খাতুন সম্ভবত পরীক্ষার প্রবল টেনশন থেকেই জ্ঞান হারান।তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

Like Us On Facebook