উত্তর প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক সুনীল বনসলের মা মারা যাওয়ায় রবিবার দুর্গাপুরের বেনাচিতির গুরুদোয়ারা রোডের বাড়িতে উত্তর প্রদেশের এক ঝাঁক নেতা-মন্ত্রী ও বিধায়ক সুনীলবাবুর মাকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন। সুনীলবাবুর মা শান্তিদেবী ( ৮৯) শনিবার বিকেলে দুর্গাপুরের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে বার্ধক্য জনিত রোগের কারণে মারা যান বলে জানা গেছে। রবিবার শান্তিদেবীর শেষকৃত্য সম্পন্ন হয় দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে।
সুনীল বনশাল উত্তর প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক। সুনীলবাবুকে উত্তর প্রদেশ বিজেপির চানক্য বলেন রাজনৈতিক মহল। সুনীল বনসলের মা শান্তিদেবী শনিবার বিকেলে মারা যান। রবিবার শান্তিদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে এবং তাঁর শেষকৃত্যে যোগ দিতে উত্তর প্রদেশের ১০ জন গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ও বিধায়ক ও সাংসদ সহ উত্তর প্রদেশ বিজেপি নেতৃত্বের প্রায় চল্লিশ জন আসেন। একসঙ্গে এতজন ভিভিআইপি এসে পড়ায় পুলিশ মহলেও চরম ব্যস্ততা শুরু হয়ে যায়।







