দুর্গাপুর স্টিল প্ল্যান্ট(ডিএসপি) কলকাতা মেট্রো রেলের চাকা তৈরির বরাত পাওয়ার পর বুধবার প্রথম দফায় ডিএসপি ৪৬টি চাকা পাঠালো কলকাতা মেট্রোকে। শুক্রবার ডিএসপি’র সিইও অরুণ কুমার রথ সংস্থার কর্মী ও আধিকারিকদের উপস্থিতিতে পাতাকা নাড়িয়ে এই যাত্রার শুভ সূচনা করেন।

জানা গেছে, দেশের মধ্যে একমাত্র ডিএসপি এই ধরণের চাকা তৈরি করে থাকে। ডিএসপি দীর্ঘদিন ধরেই ভারতীয় রেলকে চাকা সরবরাহ করে আসছে। ডিএসপি রেলকে যে ধরণের চাকা সরবরাহ করে থাকে কলকাতা মেট্রো রেলের চাকা তা থেকে ভিন্ন ধরণের হওয়ায় সংস্থাকে নতুনভাবে এই চাকার ডিজাইন করতে হয়েছে। সংস্থার নিজস্ব কারখানায় সফলভাবে এই চাকা তৈরি করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

Like Us On Facebook