.
লাউদোহায় শুক্রবার বিকেলে মিনিবাসের ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু হল। জানা গেছে, লাউদোহার সরপির মোড়ে একটি সিমেন্ট কারখানার সামনে একটি মিনিবাস দ্রুত গতিতে এসে দুই বাইক আরোহীকে সামনা সামনি ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুই বাইক আরোহীর মৃত্যু হয়। মৃতদের নাম শুভম ঘোষ (২৪) ও বিক্রম রুইদাস ( ২২)। দু’জনেরই বাড়ি লাউদোহাতে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Like Us On Facebook







