বড়দিনের সকালে রাস্তায় হঠাৎ হাজির হলেন সান্তা ক্লজ। দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় গিয়ে কচিকাঁচা থেকে আবাল-বৃদ্ধ-বনিতা সকলের হাতেই উপহার তুলে দিলেন সান্তা ক্লজ। দুর্গাপুরের স্টিল টাউনশিপ এডিশনের কয়েকজন যুবক নিজেদের পকেট খরচ বাঁচিয়ে এবার সান্তা ক্লজের রূপ ধরে বড়দিনে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় সকলের মুখে হাসি ফোটাতে বিভিন্ন উপহার তুলে দিলেন। পথ চলতি মানুষও বড়দিনে সাক্ষাৎ সান্তা কে হাতের কাছে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।


Like Us On Facebook