.

ক্রিকেট ছাড়া অন্যান্য খেলাগুলিরও গুরুত্ব রয়েছে। এজন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নজর দেওয়া হয়েছে পরিকাঠামো উন্নয়নে। সাহায্য করা হয়েছে ক্লাবগুলোকেও। আজ বর্ধমানে ৪৪ তম জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপের আসরের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের একথা বললেন মন্ত্রী লক্ষীরতন শুক্লা। এদিন একটি র‍্যালিরও আয়োজন করা হয়। গোটা দেশ থেক ২৬ টি ছেলে ও ২২ টি মেয়েদের দল এই জাতীয় ভলিবল প্রতিযোগিটায় অংশ নেবে। শহরের অরবিন্দ স্টেডিয়াম সহ বেশ কয়েকটি মাঠে খেলাগুলি চলছে। প্রতিযোগিতা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

Like Us On Facebook