কুখ্যাত লোহা মাফিয়া শ্রবণ চৌধুরীকে পুলিশ দুর্গাপুরে গ্রেফতার করল। তার কাছ থেকে পুলিশ প্রায় ২৫ কিলো ৪০০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করেছে। গোপন সুত্রে খবর পেয়ে দুর্গাপুর ও কোক ওভেন থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোমবার রাতে দুর্গাপুরের ওয়ারিয়া ফাঁড়ির কাছে একটি কালী মন্দিরের পাশ থেকে দুর্গাপুর শিল্পাঞ্চলের কুখ্যাত লোহা মাফিয়া শ্রবণ চীধুরীকে ২৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। অঙ্গদপুর শিল্প তালুকের বন্ধ কলকারখানায় লোহা পাচারে সিদ্ধহস্ত কুখ‍্যাত লোহা মাফিয়া সেখ নাদিমকে পুলিশ গ্রেফতার করার পর দুর্গাপুর থেকে যে কয়জন লোহা মাফিয়া পালিয়ে যায় তাদের মধ্যে অন্যতম কুখ্যাত লোহা মাফিয়া হল এই শ্রবণ কুমার। শিল্পাঞ্চলের দুই কুখ্যাত লোহা মাফিয়াকে পর পর গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা বড় সাফল্যের দাবি রাখল। মঙ্গলবার ধৃতকে বর্ধমানের মাদক সংক্রান্ত আদালতে পেশ করা হয়।

Like Us On Facebook