কাঁকসার মিনিবাজারে গাঁজা সরবরাহ করতে এসে স্থানীয় এক সমাজ সেবীর হাতে ধরা পড়ে এক যুবক। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় গাঁজা সরবরাহকারীকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে এক যুবককে কাঁকসার মিনিবাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দা তথা সমাজসেবী সুব্রত চক্রবর্তী। সন্দেহ হওয়ায় সুব্রতবাবু ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে সঙ্গে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সুব্রতবাবু তাকে ধরে কাঁকসা থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গাঁজা সহ আটক করে। জানা গেছে ধৃতের কাছ থেকে প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার হয়েছে।
Like Us On Facebook






