.
দুর্গাপুরে বিভিন্ন এলাকায় রবিবার উল্টো রথ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হল। দুর্গাপুরে ইস্কন মন্দিরে উল্টো রথ রবিবার সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে ফের স্টিল টাউনশিপ ইস্কন মন্দিরে ভক্তরা টেনে নিয়ে যান। এদিন রাজীব গান্ধী মেলা ময়দান থেকে স্টিল টাউনশিপ জগন্নাথ মন্দিরে নিয়ে যান ভক্তরা। উল্টো রথে উখরার জমিদার বাড়ির রথের দড়ি টানতে মানুষের ঢল নামে। বড় রথের সঙ্গে নিয়ম মেনে এদিন কচিকাঁচারাও ছোট রথ উল্টো পথে জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে বাড়ি নিয়ে আসে।
Like Us On Facebook











