শুক্রবার দুপুরে মেমারি থানার অন্তর্গত দেবীপুর মোড়ের কাছে জিটি রোডের উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী তথা দুর্গাপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ বলেন, ট্রাকটি পান্ডুয়ার দিক থেকে মেমারির দিকে আসছিল। গতিবেগ বেশি থাকায় এবং বৃষ্টির ফলে রাস্তা ভিজে থাকার জন্য চালক গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জিটি রোডের উল্টো দিকের গাছে ধাক্কা মারে। ভেঙ্গে যায় লরিটির পিছনের ডালা। আহত হয় ৫ জন। দুর্ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। গাড়ির ভিতরে থাকা আহত ৫ জনকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠায়। তবে সেই সময় রাস্তা ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে অভিমত স্থানীয়দের।

Like Us On Facebook