দুর্গাপুরের মেন গেট সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক এক বাইক আরোহী ও একটি মোষকে ধাক্কা মেরে ডিভাইডারের উপর উঠে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। গুরুতর জখম হয় মোষটি। বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় সার্ভিস রোডে। ঘাতক ট্রাকটিকে পুলিশ থানায় নিয়ে যায়। গাড়ির চালক ও খালাসি পলাতক। মৃত ব্যক্তি দুর্গাপুরের গোপালমাঠ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
Like Us On Facebook








