.

দীর্ঘদিন ধরে রোগ ভোগের পর সুস্থ হতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন দুর্গাপুরের বেনাচিতির বিদ‍্যাসাগর পল্লীর বাসিন্দা কার্তিক ঘোষ (৪৮)। পারিবারিক সূত্রে জানা গেছে, কার্তিকবাবুর পেটে আলসার ছিল। দীর্ঘদিন ধরে ভুগছিলেন। সুস্থ হতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন। কার্তিকবাবু বেনাচিতি বাজারে ফুটপাতে বসে ইলেকট্রনিক্স গুডস বিক্রি করতেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কার্তিক ঘোষ। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Like Us On Facebook