.
বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা এবং আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের সমর্থনে শুক্রবার সকালে দুর্গাপুর আদালতের তৃণমূল কংগ্রেসের আইনজীবি সেলের আইনজীবিরা পথে নেমে প্রচার করলেন। তৃণমূল কংগ্রেসের আইনজীবি সেলের আইনজীবিরা শুক্রবার সকালে আদালত চত্বর থেকে প্রার্থী মমতাজ সংঘমিতা ও মুনমুন সেনের সমর্থনে ব্যানার নিয়ে গোটা সিটি সেন্টার প্রদক্ষিণ করেন। এদিন আইনজীবি সেলের এই প্রচার মিছিলে নবাগত থেকে বর্ষীয়ান সমস্ত আইনজীবিরা পা মেলান।
Like Us On Facebook







