নিজ উদ্যোগে মশা নিধনে রাস্তায় নামলেন কাঁকসা পঞ্চায়েতের সদস্য রামজি মন্ডল। স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন মশা মারার উদ্যোগ না নেওয়ায় আতঙ্কিত রেলপাড়ের বাসিন্দারা বার অভিযোগ জানানোয় বিব্রত রামজি মন্ডল মশা মারার কীটনাশক স্প্রে করার উদ্যোগ নেন। সোমবার তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মশা নিধনে বেরিয়ে পড়েন। দলীয় কর্মীরা রামজির সঙ্গ দিলে গোটা এলাকায় ব্লিচিং ছড়িয়ে, মশা মারা কীটনাশক স্প্রে করা হয়। পঞ্চায়েত সদস্য রামজি মন্ডলের এই উদ্যোগে এলাকার মানুষ খুশির কথা জানান।
Like Us On Facebook







