সংস্থার সামাজিক দায়বদ্ধতা (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর) কর্মসূচি ‘আশা জ্যোতি’র মাধ্যমে দুর্গাপুরের এনএসএইচএম শিক্ষার মধ্য দিয়ে সমাজে অবহেলিত, দুঃস্থদের উন্নয়নে বিশেষ উদ্যোগী হয়েছে। সম্প্রতি ভারতের ৭০ তম প্রজাতন্ত্র দিবসে দুর্গাপুরের এনএসএইচএম কর্তৃপক্ষ ‘আশা জ্যোতি’ কর্মসূচির অঙ্গ হিসেবে ২০,০০০ প্রদীপ জ্বালিয়ে সমাজে দুঃস্থদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার শপথ নেন। এই উপলক্ষে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠি, ‘আড্ডা’র সিইও অরুণ প্রসাদ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসি নিমাই চন্দ্র সাহা প্রমুখ।

জানা গেছে, এনএসএইচএম কর্তৃপক্ষ এবছর আশা জ্যোতি প্রকল্পে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষায় সফল, দুঃস্থ পড়ুয়াদের মেরিট স্কলারশিপ প্রদান করবে। পাশাপাশি দুঃস্থ পড়ুয়াদের বই দেওয়া এবং তাদের জন্য সান্ধ্য ক্লাসের ব্যবস্থাও করা হবে। এনএসএইচএম সূত্রে আরও জানা গেছে, কর্তৃপক্ষ পশ্চিম বর্ধমান জেলার দুঃস্থ পড়ুয়াদের স্কলারশিপ প্রদানের জন্য ৭০ লাখ টাকা ব্যায় করবে।


Like Us On Facebook