৫ মার্চ দুর্গাপুরের সৃজনীতে প্রশাসনিক বৈঠকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্র-ছাত্রীদের আবেদনে সাড়া দিয়ে কলেজ ক্যাম্পাসে উপযুক্ত পাঠভবন ও ছাত্র-ছাত্রীদের পৃথক হস্টেলের আশ্বাস দিয়েছিলেন। ছাত্র-ছাত্রীদের আবেদন ও মুখ‍্যমন্ত্রীর আশ্বাসের পর ৪৮ ঘন্টার মধ্যেই আসানসোল থেকে জেলার পিডব্লিউডি দপ্তরের তিন সদস্যের এক প্রতিনিধি দল বুধবার দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ ক্যাম্পাস পরিদর্শন করে গেলেন।

বুধবার পিডব্লিউডি দপ্তরের তিন সদস্যের প্রতিনিধি দল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ ক‍্যাম্পাসের জন্য ছাত্র-ছাত্রীদের সংশ্লিষ্ট আবেদনের পরিপ্রেক্ষিতে পাঠভবন ও হস্টেল বিল্ডিং তৈরির জমি পরিদর্শন করে কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম পরামানিকের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারেন। উল্লেখ্য, ৫ মার্চ দুর্গাপুরের সৃজনীতে মুখ‍্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাত্র-ছাত্রীদের কাছে সমস্যার কথা জানতে চাইলে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রাহুল রায় মুখ‍্যমন্ত্রীর কাছে কলেজের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে পাঠভবন ও ছাত্র-ছাত্রীদের পৃথক হস্টেলের আবেদন রাখেন। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলের সেই আবেদনে সাড়া দিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের মান‍্যতা দিতেই বুধবার আসানসোল থেকে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে পিডব্লিউডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জমি পরিদর্শন করে কলেজের অধ্যক্ষের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন। মুখ্যমন্ত্রী তাঁর আবেদনে সাড়া দেওয়ায় দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রাহুল রায় মুখ‍্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।


Like Us On Facebook