দুর্গাপুরের ৪ নম্বর ওয়ার্ডের বিদ্যাপতি এলাকায় হনুমানের উপদ্রবে অতিষ্ঠ মানুষজন। গায়ত্রী পাল নামে বিদ্যাপতি এলাকার এক বৃদ্ধাকে হনুমানটি ধাক্কা দিয়ে ফেলে দেয়, মাথায় গুরুতর চোট পান এবং অচৈতন্য হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় দুর্গাপুর গান্ধী মোড়ের কাছে বেসরকারি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে রবিবার। সোমবার বৃদ্ধার ছেলে প্রসেনজিৎ পাল দুর্গাপুর বনদফতর এবং দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেন। হনুমানের এই উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়ছে এলাকাবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্কে এলাকাবাসীরা।
Like Us On Facebook








