.

১০০ দিনের কাজের টাকা কম দেওয়ার অভিযোগে কাঁকসার বিডিওর দারস্ত হলেন কাঁকসা ৩ নম্বর কলোনির বাসিন্দারা। শ্রমিকদের অভিযোগ, কাঁকসা ৩ নম্বর কলোনিতে ১০০ দিনের প্রকল্পের কাজ করেছেন ৭০ জন। তাঁদের সরকারি নিয়ম অনুযায়ী যে টাকা দেওয়ার কথা তার তুলনায় তাঁদের অ্যাকাউন্টে কম টাকা পাঠানো হয়েছে। তাঁদের আরও অভিযোগ, ১০০ দিনের কাজের জব কার্ডে হাজিরা না লিখে সাদা খাতায় হাজিরা করানো হয়েছে। এদিন বিডিও বাইরে থাকায় ফেরত যান শ্রমিকরা। তবে আগামী দিনও শ্রমিকরা ফের কাঁকসার ভিডিওর কাছে অভিযোগ জানাতে যাবেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সি বলেন, ‘শ্রমিকরা লিখিত অভিযোগ জানালে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কেউ দুর্নীতির সাথে যুক্ত থাকলে উপযুক্ত শাস্তি পাবে।’

Like Us On Facebook