.
কাঁকসা ব্লক সংবর্ধনা কমিটির পক্ষ থেকে পশ্চিম বর্ধমানের দুই শিক্ষককে সংবর্ধনা জানানো হল। পানাগড় বাজার হাইস্কুলে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তথা জাতীয় শিক্ষক দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের শিক্ষক ড. কলিমুল হক এবং বিজরা হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত কাজী নিজামউদ্দিনকে সংবর্ধনা জানান কাঁকসা ব্লকের সম্বর্ধনা কমিটি শিক্ষকেরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সহ কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী, চিন্ময় মন্ডল ও কাঁকসা ব্লকের শিক্ষক-শিক্ষিকারা ছাড়াও তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের অশোক রুদ্র সহ অন্যান্যরা।
Like Us On Facebook






