শুক্রবার মেমারি-কলকাতা রুটে বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। গতিধারা প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বেকার যুবক-যুবতীদের হাতে এদিন গাড়ির চাবি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে যাত্রী পরিবহণের স্বার্থে রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ১০০টি বাস রাজ্যব্যাপী বিভিন্ন রুটে চলবে। কলকাতায় এদিন তার শুভ উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যের ১০০টি বিভিন্ন রুটের মধ্যে মেমারি-কলকাতা রুটের বাসও চালু হল এদিন। বাসটি প্রতিদিন সকাল ৮টায় মেমারি থেকে ছাড়বে এবং বিকেল ৫টায় কলকাতা থেকে মেমারির উদ্দেশ্যে রওনা হবে। বাস চালুর প্রথম দিন বিধায়িকা নার্গিস বেগম, মেমারি-১ ব্লকের শিক্ষা কর্মাধক্ষ্য নিত্যানন্দ ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা ওই বাসে কলকাতা থেকে মেমারি আসেন। মেমারি কোলকাতা বাস চালু হওয়া মেমারিবাসীদের মধ্যে খুশির হাওয়া।








