৬ বৈশাখ বিয়ের দিন পাকা কাঁকসার মলান দীঘির দূর্গাদাস উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর কন‍্যাশ্রী প্রাপ্ত ছাত্রীর। পাত্রের বাড়ি দুর্গাপুরের বিধান নগরে। আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করাও হয়ে গিয়েছে। চলছে বিয়ের শেষ পর্যায়ের প্রস্তুতি।

এমন সময় ১৬ বছরের নাবালিকা ছাত্রীর বিয়ের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুরে কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাস, পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা ওই ছাত্রীর বাড়িতে হাজির হন। নাবালিকার বিয়ের ক্ষেত্রে শারিরীক সমস্যা সহ সরকারি আইনের কথা দীর্ঘক্ষণ বোঝানো হয় পরিবারের সদস‍্যদের। প্রাথমিক অবস্থায় তাঁরা মানতে না চাইলেও পরে প্রশাসনের চাপে মানতে বাধ‍্য হন। নেওয়া হয় পরিবারের কাছ থেকে মুচলেকাও। মেয়েকে পড়াশুনা শিখিয়ে ১৮ বছরের পর বিয়ে দেওয়ার কথা পরিবারের সদস্যদের বোঝান বিডিও অরবিন্দ বিশ্বাস। প্রশাসনের এই পদক্ষেপকে এলাকার মানুষ সাধুবাদ জানান।

Like Us On Facebook