.

ফের মাওবাদী পোস্টারকে ঘিরে সোমবার চাঞ্চল্য ছাড়ল দুর্গাপুর স্টিল টাউনশিপে। সোমবার সকালে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট টাউনশিপের প্রশাসনিক ভবনের কাছে বাস স্ট্যান্ডে মাওবাদী পোস্টার দেখতে পান স্থানীয়রা। পথ চলতি মানুষ এই পোস্টার দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ খবর পেয়ে পোস্টার গুলি ছিঁড়ে দেয়। উল্লেখ্য, এর আগে ২৪ নভেম্বর চণ্ডীদাস মার্কেট ও সিটি সেন্টারে মাওবাদী পোস্টার পড়লে দুই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার ফের ডিএসপি টাউনশিপ প্রশাসনিক ভবনের কাছে পোস্টার পড়ায় দুর্গাপুর শিল্পাঞ্চলে মাও পোস্টার নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়।

Like Us On Facebook