শীত পড়তেই চুরিতে অতিষ্ঠ দুর্গাপুরের বাসিন্দারা। বাড়ি ফাঁকা পেলেই একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। সাম্প্রতিক দুর্গাপুরে যে কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে তার মধ্যে দুর্গাপুরের বিধাননগরের বিভিন্ন ফ্ল্যাট থেকে দুর্গাপুর মহকুমা আদালতের একজন বিচারকপতির বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। পুলিশেরও নাভিশ্বাস উঠছে চোর ধরতে।

এবার বিধাননগরের একটি বাড়িতে প্রকাশ‍্য দিবালোকে বাড়িতে ঢুকে বাড়ির জিনিসপত্র লোপাট করতে গিয়ে হাতেনাতে চুরি জাওয়া জিনিসপত্র সহ দুই চোরকে ধরে ফেলল স্থানীয়রা। জানা গেছে ধৃতরা দুই জনই মহিলা। তারমধ্যে একজন আবার গর্ভবতী। বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দারা এনটিএস থানায় ফোন করে ধৃতদের পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিধাননগরে মেঘমল্লার সরণীর একটি বাড়ির সামনের দরজা খোলা পেয়ে দুই মহিলা বাড়িতে ঢুকে পড়ে। সমানেই দামি ক্যামেরা ও মানিব্যাগ দেখতে পেয়ে নিয়ে চম্পট দেওয়ার সময় বাড়ির লোকজনের নজরে পড়ে যায়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন জড় হয়ে দুই মহিলাকে ধরে ফেলে। ওই মহিলারা তাদের বাড়ি মানকর বলে দাবি করে।

Like Us On Facebook