দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুর্গাপুরে ছাত্র-ছাত্রী মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মৃত ছাত্রীর নাম পূজা কুমারী (২১)। বাড়ী জামশেদপুরে। পূজা তৃতীয় বর্ষের সিভিল ইঞ্জিনিয়ারিং-এর মেধাবী ছাত্রী ছিল। কলেজ হস্টেলে থেকে পড়াশোনা করত পূজা।

জানা গেছে, মঙ্গলবারই বাড়ি থেকে ফিরেছিল পূজা। বুধবার সারাদিন কলেজেই ছিল পূজা। বন্ধু-বান্ধবদের সঙ্গে স্বাভাবিক ভাবেই মেশে। রাতে খাবার খায় বলে জানা গেছে। এরপর শুতে যায়। বৃহস্পতিবার সকালে পূজার বাড়ি থেকে ফোন আসে কিন্তু পূজা ফোন না ধরায় অন্য এক ছাত্রীকে পূজার বাড়ির লোকজন ফোক করে পূজার খবর নিতে বলেন। এরপর ওই ছাত্রী হস্টেলের তিনতলায় গিয়ে দেখে পূজার রুম বন্ধ। জানালা দিয়ে উঁকি দিতেই পূজাকে ঝুলন্ত অবস্থায় দেখে। এরপরে কলেজ কর্তৃপক্ষ খবর পেয়ে স্থানীয় পুলিশ ও পূজার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পূজার মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে।কেউ বুঝে উঠতে পারছেন না ঠিক কি কারণে পূজার এই মর্মান্তিক পরিণতি হল। পূজার রুম থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানা গেছে। সুইসাইড নোটে কি লেখা আছে তা জানা যায়নি। পুলিশ সবদিক খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্তে নেমেছে।

Like Us On Facebook