দুর্গাপুরের ৪ নং বরোর অন্তর্গত দুর্গাপুর স্টেশন থেকে মঙ্গলবার দুর্গাপুর সিএনজি অটো ইউনিয়নের পক্ষ থেকে ১০০ অটো নিখরচায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন পরিক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। সঙ্গে পানীয় জলের বোতল, পেন ও গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান অটো ইউনিয়নের কর্মীরা। বহু পরীক্ষার্থী অটো ইউনিয়নের মানবিক মুখে উপকৃত হয়।
অটো ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে উচ্চ মাধ্যমিকের শেষ দিন পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে ৪ নং বরোর অন্তর্গত পরীক্ষার্থীদের। এদিকে মঙ্গলবার অন্ডাল থানার পক্ষ থেকেও স্থানীয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ কর্মীরা। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের পেন ও জলের বোতল উপহার দেওয়া হয়।
Like Us On Facebook








