ফোর্ডের অত্যাধুনিক নতুন মডেল ফ্রিস্টাইল শুক্রবার আনুষ্ঠানিক ভাবে দুর্গাপুরের বাজারে এলো। দাম শুরু মাত্র ৫ লাখ ৯ হাজার টাকা থেকে। শুক্রবার দক্ষিণবঙ্গের ক্রেতাদের জন্য ফোর্ডের ফ্রিস্টাইল মডেলটির আবরণ উন্মোচন হল দক্ষিণবঙ্গে ফোর্ডের অন্যতম শোরুম দুর্গাপুরের ভিরিঙ্গী ব্যানার্জী অটো মার্ট প্রাইভেট লিমিটেডে।

এদিন দুর্গাপুরে ব্যানার্জী অটো মার্টে ফোর্ড ফ্রিস্টাইল মডেলের গাড়ির উদ্বোধন করেন বিশিষ্ট উদ্যোগপতি রণেন্দ্রনাথ মজুমদার ও ব্যানার্জী অটো মার্ট-এর কর্ণধার পার্থ প্রিয় ব্যানার্জী এবং অয়ন ব্যানার্জী। ব্যানার্জী অটো মার্ট-এর কর্ণধার পার্থ প্রিয় ব্যানার্জী বলেন, ‘ছয়টি এয়ার ব্যাগ বিশিষ্ট এই গাড়ি আরোহীদের সম্পূর্ণ নিরাপত্তা দিতে সক্ষম। ফোর্ড ফ্রিস্টাইল মডেলের গাড়ির দাম মাত্র ৫ লাখ ৯ হাজার টাকা থেকে শুরু। ক্রেতাদের কাছে এই গাড়ি জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করছি।’ ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে ফোর্ড ফ্রিস্টাইল নিয়ে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে বলে দাবি ব্যানার্জী অটো মার্ট-এর কর্ণধারের।


Like Us On Facebook