স্টেডিয়ামে না থেকেও যেন মাঠে বসে খেলা দেখার আবহ – এমন এক অন্য স্বাদের ক্রিকেট দর্শনে মাতল দুর্গাপুর। দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে শনিবার আইপিএল ফ্যান পার্কে জায়েন্ট স্ক্রিনে সরাসরি আইপিএল খেলা দেখতে ক্রীড়াপ্রেমী মানুষের ঢল নামল। শনিবার বিকেল ৩টায় চতুরঙ্গ ময়দানে আয়োজিত আইপিএল ফ্যান পার্ক ক্রীড়াপ্রেমীদের জন্য খুলে দেওয়া হয়।
এদিন বিকেল ৪ টে থেকে চেন্নাই এবং ব্যাঙ্গালোরের খেলা ছিল। খেলা দেখানো হচ্ছিল জায়ান্ট স্ক্রিনে। পুরো দস্তুর স্টেডিয়ামের আবহ। পর্দায় বিরাট কোহালি, ধোনি, রায়নাদের দেখে উল্লাসে ফেটে পড়ছিল জনতা। ধোনি ও বিরাটের ডুয়েল দেখতে এদিন চতুরঙ্গ ময়দানে দুর্গাপুরের মানুষ ভীড় জমান। ম্যাচ জিতে যাওয়ায় চেন্নাই সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন রাত ৮টা থেকে দেখানো হয় দিল্লি এবং হায়দ্রাবাদের ম্যাচ।
Like Us On Facebook










