পঞ্চায়েত ভোট মিটতেই জঙ্গলমহলের তিন জেলার পুলিশ সুপারদের নিয়ে শনিবার রাজ্য পুলিশের ডিজি দুর্গাপুরে বৈঠক করলেন। এদিন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের পুলিশ সুপারের সঙ্গে বৈঠকে বসেন।

দুর্গাপুর স্টিল টাউনশিপের পশ্চিমাঞ্চল আইজি অফিসে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ বিশেষ বৈঠক করলেন পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাস, বাঁকুড়ার পুলিশ সুপার সুখেন্দু হীরা ও ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর। শনিবার বেলা একটা থেকে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ তিন পুলিশ সুপারের সঙ্গে বৈঠকের ব্যাপারে প্রথমে কোন কিছু বলতে অস্বীকার করেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন এটা পুলিশের রুটিন বৈঠক। সেফ ড্রাইভ সেভ লাইভ সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Like Us On Facebook