.

অন্ডাল থানার অন্তর্গত উখড়া তিলিপাড়ার বাসিন্দারা পানীয় জলের সঙ্কটে ইসিএল কর্তৃপক্ষকে দায়ী করে বুধবার চনচনি কোলিয়ারির এজেন্টকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইসিএলের কয়লা উত্তোলনের ফলে এলাকায় পুকুর ও পানীয় জলের আকাল দেখা দিয়েছে। ইসিএল কর্তৃপক্ষ আগের বছরের মতো এবারও স্থানীয় বাসিন্দাদের প্রতি দিন ট‍্যাঙ্কে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলে বাসিন্দারা ঘেরাও তুলে নেন।

Like Us On Facebook