.

স্বাস্থ্যবিধি শিকেয় তুলে শুক্রবার রাতে দুর্গাপুরের একটি বিরিয়ানির দোকানে ক্রেতাদের লম্বা লাইন দেখে এলাকায় আতঙ্ক ছড়াল। দুর্গাপুরের বেনাচিতির নাচন রোডের উপর সিকন লেনের কাছে নতুন এই বিরিয়ানির দোকানটি শুক্রবার সন্ধ্যায় নতুন ভাবে উদ্ধোধন হয়। জানা গেছে, এই বিরিয়ানির দোকানের উদ্ধোধন উপলক্ষে এক প্যাকেট বিরিয়ানির সঙ্গে আরও এক প্যাকেট বিরিয়ানি বিনামূল্যে দেওয়া চ্ছিল। আর এই লোভনীয় অফার দেখে ক্রেতারা স্বাস্থ্যবিধি শিকেয় তুলে রাস্তায় লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েন। লাইনে দাঁড়ানো ক্রেতাদের বেশিরভাগের মুখেই ছিল না মাস্ক বা ক্রেতাদের লাইনে ছিল না কোন সামাজিক দূরত্ব। এতে পাশাপাশি দোকানদাররাও ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখে করোনা সংক্রমণের ভয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েন। দুর্গাপুরে যেখানে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেখানে খাবারের দোকানের অফার দেখে লম্বা লাইনে স্বাস্থ্য বিধি শিকেয় তুলে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখেও পুলিশ প্রশাসন কেন চুপ রইল সেই প্রশ্ন তুলেছেন এলাকার অন্যান্য দোকানদাররা।

 

Like Us On Facebook