নিউ টাউনশিপ থানা এলাকার মামড়া বাজারে এক সোনার দোকানে নকল সোনার গহনা বিক্রি করতে আসার সন্দেহে এক মহিলাকে আটক করলো নিউ টাউনশিপ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সাত সকালেই মামড়া বাজারে চাঞ্চল্য ছড়ায়। আটক মহিলার নাম বা পরিচয় জানা যায়নি৷
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, রবিবার সকালে এক মহিলা দুর্গাপুরের মামড়া বাজার একটি সোনার দোকানে সোনা সহ অন্যান্য জিনিস বিক্রি করতে আসেন। সেই সময় ওই সোনার দোকানদারের সন্দেহ হয়। নিউ টাউনশিপ থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করার মহিলাকে আটক করে নিয়ে যায়। এই ঘটনার জেরে দুর্গাপুরের মামড়া বাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
Like Us On Facebook






