বুধবার দুপুরে তিন সদস্যের সিআইডি টিম বর্ধমান থানার পুলিশের সঙ্গে সদরঘাটে পৌঁছায় এবং উদ্ধার হওয়া তিনটি বোমা নিষ্ক্রিয় করে। বর্ধমান থানা সূত্রে জানা যায় গত ১৯ সেপ্টেম্বর পুলিশ গোপন সূত্রে খবর পায় বর্ধমান থানার অর্ন্তগত জগদাবাদ হাজরাপাড়াতে বোমা মজুত করে রাখা আছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনটি বোমা সমেত উজ্জ্বল হাজরা ও বামদেব সরকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এই দুই ব্যাক্তির বিরুদ্ধে 3/4 ES Act -এ মামলা রুজু করে। বোমাগুলি নিষ্ক্রয় করতে পুলিশ সিআইডি-র কাছে আবেদন করে। বুধবার সকালে কলকাতা সিআইডি দপ্তর থেকে তিন সদস্যের টিম বর্ধমানে এসে পৌঁছায়। সিআইডি টিম বর্ধমান থানার পুলিশকে সঙ্গে নিয়ে সদরঘাট এলাকায় পৌঁছায় এবং নির্জন এলাকায় তিনটি বোমা নিষ্ক্রয় করে।






