নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত কমনওয়েলথ পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় ফের দেশ ও রাজ্য সহ দুর্গাপুরের মুখ উজ্জ্বল করলেন দুর্গাপুরের গৃহবধূ সীমা দত্ত চট্টোপাধ্যায় ও অংশু সিং। ২৯ নভেম্বর কমনওয়েলথ পাওয়ার লিফটিং-২০২২ এ দুটি ইভেন্টে দুটি সোনা জয় করলেন দুর্গাপুরের গৃহবধূ সীমা দত্ত চট্টোপাধ্যায় এবং পুরুষদের একটি ইভেন্টে অংশু সিং সোনা জেতেন।
জানা গেছে, সীমা দত্ত চট্টোপাধ্যায় ২৯ তারিখে অনুষ্ঠিত পাওয়ার লিফটিংয়ের ইক্যুইপড বেঞ্চ প্রেসে একটি এবং ক্লাসিক বেঞ্চ প্রেসে আর একটি সোনা জেতেন। অপরদিকে অংশু সিং ইক্যুইপড বেঞ্চ প্রেসে একটি স্বর্ণ পদক জিতে নেন। জানা গেছে, ১ ডিসেম্বর ইক্যুইপড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেদিকেই তাকিয়ে গোটা দেশের সঙ্গে দুর্গাপুরের মানুষ। দুর্গাপুরের সীমা ও অংশুর ভক্তরা তাঁদের পরবর্তী ইভেন্টের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।






