.
করোনায় আক্রান্ত হয়ে আতঙ্কে এক রোগীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। জানা গেছে, দীনেশ চন্দ্র ভৌমিক নামে দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত এক কর্মী দুর্গাপুর ইস্পাত হাসপাতালে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। গত সোমবার দুর্গাপুর ইস্পাত হাসপাতালে করোনা বিভাগে ভর্তি হয়েছিলেন দীনেশ চন্দ্র ভৌমিক। আজ, বুধবার দুপুরে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। মর্মান্তিক এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের এডিশনের বাসিন্দা ছিলেন দীনেশ চন্দ্র ভৌমিক। দুর্গাপুর নগর নিগমের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রাজীব ঘোষ বলেন, ‘দীনেশবাবু সম্ভবত আতঙ্কিত হয়েই আত্মহত্যা করেছেন।’ খবর পেয়ে দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসেন।
Like Us On Facebook






