.
শুক্রবার সকালে দুর্গাপুরের লিলুয়া বাঁধ এলাকায় মাথার খুলি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। জানা গেছে, স্থানীয় মানুষ শুক্রবার সকালে একটি বন্ধ কারখানার ভিতর মাঠে মানুষের মাথার খুলি ও হাড়গোড় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খুলি ও হাড়গোড় উদ্ধার করে। ঘটনাস্থলটি দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। ওই এলাকায় একটি বন্ধ পাইপ কারখানা রয়েছে। তার ভিতরে বাসিন্দারা মানুষের মাথার খুলি পড়ে থাকতে দেখেন শুক্রবার সকালে। এরপর আতঙ্কিত বাসিন্দারা খবর দেয় কোকওভেন থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মাথার খুলি, একজোড়া জুতো, হাতের বালা এবং দেহের হাড় উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা সাহেব খান জানান, সকালে মাথার খুলি দেখতে পাই। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। কোন পূর্ণাঙ্গ মানুষের দেহাবশেষ বলে মনে হচ্ছে। গৃহবধূ শামীমা বিবি জানান, পুলিশ তদন্ত করে দেখুক কিভাবে মাথার খুলি এখানে এল। পুলিশ গোটা ঘটনার তদন্ত নেমেছে।









