.
বাস ও ম্যাটাডরের মুখোমুখি সংঘর্ষে মৃত এক ও জখম আরও কয়েক জন। ঘটনাটি ঘটেছে মেমারি-কালনা রোডের কদমপুর মোড় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মেমারি বাসস্ট্যান্ড থেকে বেড়িয়ে যাত্রীবাহী একটি বাস মেমারি-কালনা রুট ধরে কালনার দিকে যাওয়ার সময় কদমপুর মোড় এলাকায় উল্টোদিক থেকে আসা একটি ম্যাটাডরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাস চালকের। আহত হন বাসের আরও ৬ জন যাত্রী। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বর্ধমান অনাময় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Like Us On Facebook






